ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসেষে কমেছে পেঁয়াজের দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:17 PM

অবসেষে কমেছে পেঁয়াজের দাম

অবসেষে কমেছে পেঁয়াজের দাম

দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত রফতানি বন্ধের আদেশ তুলে নেয়ার পর থেকেই এ প্রবণতা দেখা যাচ্ছে বাজারে।

আজ শুক্রবার রাজধানীসহ দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে কমল প্রায় ৪০ টাকা।

বাজারে আজ মেহেরপুরের বড় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। আর আমদানি করা বড় পেঁয়াজের কেজি আগের সপ্তাহের মতো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা। দুই সপ্তাহ আগে ছিল ১০০-১২০ টাকা। আমদানি করা ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯০-১০০ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status