ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতালিতে একদিনে আরো ৪১ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:48 AM

ইতালিতে একদিনে আরো ৪১ জনের মৃত্যু

ইতালিতে একদিনে আরো ৪১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনার আক্রমণে ইউরোপের দেশ ইতালিতে একদিনে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে এখন পর্যন্ত ইতালিতেই সবচেয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৮ জনে।

করোনাভাইরাস ইতালির ২২টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা মোকাবিলায় অতিরিক্ত ৮.৪ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বের যেকোনো জায়গার চেয়ে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত এখন ইতালিতেই বেশি হচ্ছে।

এদিকে ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। এছাড়া ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরইমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে বিভিন্ন দেশ ও অঞ্চলে ৯৬ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ৫৩ হাজার ৯৭২ জন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই রোগে মৃত্যুর হার ৩.৪ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status