ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বঙ্গবন্ধুকে জানতে হলে বই পড়তে হবে: এমপি তন্ময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:23 PM

বঙ্গবন্ধুকে জানতে হলে বই পড়তে হবে: এমপি তন্ময়

বঙ্গবন্ধুকে জানতে হলে বই পড়তে হবে: এমপি তন্ময়

বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা, তার রাজনৈতিক দর্শণসহ নানা বিষয়ে দেশের লেখকরা অসংখ্য বই রচনা করেছেন। সুতরাং বঙ্গবন্ধুকে জানতে হলে প্রচুর বই পড়তে হবে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরে জেলা ছাত্রলীগের খোলা বইয়ের স্টলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই সংগ্রহ করে নতুন প্রজন্মকে পড়তে হবে। নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর জীবনী পড়ে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইতিহাস জানতে বই পড়ার কোন বিকল্প নেই।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, দপ্তর সম্পাদক মো. ফয়সাল হোসেন, প্রচার সম্পাদক তারিফুল ইসলাম পিয়াস ও উপ দপ্তর সম্পাদক তাপস কুমার রায় প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status