ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:28 PM

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাহসান-মিথিলার সংসারে জন্ম নিয়েছিল মেয়ে আইরা। নতুন সংসার শুরুর পর মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চেয়েছেন ভক্তরা। তাই মেয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মিসেস সৃজিত।

মিথিলা বলেন, আইরা মা-বাবা উভয়ের কাছেই থাকবে। তার মতো করেই সে বড় হবে। প্রাপ্ত বয়স্ক হয়ে সে যেটাই চাইবে, সেটাকে আমি শতভাগ সমর্থন জানাব।

২৮ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা হয়। সেখানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ কলকাতার তারকাদের মেলা বসে। সেই সংবর্ধনা মেয়ে আইরা উপস্থিত ছিল। তাছাড়া বিয়ের পর সৃজিত-মিথিলা নানা জায়গায় ভ্রমণ করছেন। সেই ভ্রমণের ছবি ভক্তদের মাঝে শেয়ার করছেন। সম্প্রতি ‘অদ্ভুত ভূত’ রূপে হাজির হন সৃজিত, মিথিলা ও আইরা।

এদিকে 'একাত্তর' নামের একটি মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন মিথিলা। তিনি রুহি নামে একজন পাকিস্তানি নারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। ওই চরিত্রের জন্য অনেক পরিশ্রম ও উর্দূ শিখতে হয়েছে তাকে। তানিম নূরের পরিচালিত ওই ওয়েব সিরিজে অভিনয় করতে অনেক অনুশীলন করতে হয়েছে বলে জানিয়েছেন মিথিলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status