ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাঁচায় ‘অনুশকা’র আক্রমণে যুবকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:56 PM

খাঁচায় ‘অনুশকা’র আক্রমণে যুবকের মৃত্যু

খাঁচায় ‘অনুশকা’র আক্রমণে যুবকের মৃত্যু

মৃত্যুর টানে হয়তো বাঘের খাঁচার উপরে থাকা গাছে উঠেন অজ্ঞাতনামা এক যুবক। হঠাৎ গাছ থেকে সোজা খাঁচার ভেতরেই পড়েন যান। আর এতেই বাঘিনী ‘অনুশকা’র আক্রমণে ওই যুবকের মৃত্যু হয়।

বুধবার ভারতের রাঁচীর ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কের বাঘের খাঁচায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।-খবর আনন্দবাজার পত্রিকার।

চিড়িয়াখানার কর্মী রামজিতের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, চিড়িয়াখানার উপর থাকা গাছে চড়ে বসা যুবক আচমকা বাঘিনী অনুশকার খাঁচায় পড়ে যান। এতে সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে বসে অনুশকা। তাৎক্ষণিক চিড়িয়াখানার কর্মীরা বাঘিনীর কবল থেকে যুবককে রক্ষার চেষ্টা করেন। তবে সেটি সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটার বিস্তারিত জানতে চিড়িয়াখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিহত যুবক একা নাকি তার সঙ্গে আরো কেউ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বাঘিনীর আক্রমণে মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status