ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণচেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:54 PM

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণচেষ্টা

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণচেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার জাকির হোসেন ভোলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাইনাদী মধ্যপাড়ার জোড়াখাম্বা এলাকায় মুরগির ব্যবসা করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিউদ্দৌলা জানান, শিশুটির মা-বাবা বাড়ি ছিলেন না। এ সুযোগে তাকে একা পেয়ে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেন জাকির হোসেন। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে জাকির পালিয়ে যান। শিশুটির বাবা বাড়ি ফিরে ঘটনাটি শুনে মামলা করেন। পরে স্থানীয়রা জাকির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, শিশুটির বাবার করা মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status