ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবিগঞ্জে চা-বাগান থেকে উদ্ধার হলো বনরুই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:50 PM

হবিগঞ্জে চা-বাগান থেকে উদ্ধার হলো বনরুই

হবিগঞ্জে চা-বাগান থেকে উদ্ধার হলো বনরুই

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান এলাকা থেকে বিরল প্রজাতির একটি ‘বনরুই’ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে নালুয়া চা-বাগানের গোল টিলা এলাকার একটি মসজিদের পার্শ্ববর্তী কুয়ার পাড় থেকে বনরুইটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর এটিকে দেখতে শত-শত জনতা ভিড় জমান।

চা-বাগান শ্রমিক লিটন মুন্ডা জানান, বিরল প্রজাতির ওই বনরুইটি কুয়ার উপরে একটি ঝোপে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরে ওই চা-বাগানের উসমানগণি বাবুলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। পরে বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়। বন বিভাগের লোকজন সেখানে গিয়ে বিলুপ্ত প্রায় বনরুইটি তাদের হেফাজতে নিয়ে যান।

এ ব্যাপারে ডিভিশনাল ফরেস্ট অফিসার এমএনএ আব্দুল ওয়াদুদ বলেন, আমি ঢাকায় আছি। বিষয়টি সদর রেঞ্জ অফিসার রেহান মাহমুদ আমাকে অবগত করেছেন। উদ্ধার বনরুইটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

তবে সদর রেঞ্জ অফিসার রেহান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status