ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Monday, 10 August, 2026, 4:41 PM

সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

সোমবার ( ১০ আগস্ট) মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ করা যাবে বলে এমন তথ্য করেছে রাঙামাটি জেলা প্রশাসন।এর আগে সোমবার (২৭) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে চলতি মাসের ৩১ জুলাই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা থাকলেও মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। অর্থাৎ ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে বলে সিন্ধান্ত হয়েছিলো।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল।রাঙামাটি মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। আশা করছি সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status