ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রেমিকাকে নিয়ে পালানোর সময় ধরা, প্রেমিককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 10:29 AM

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় ধরা, প্রেমিককে পিটিয়ে হত্যা

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় ধরা, প্রেমিককে পিটিয়ে হত্যা

মেহেরপুরের বুড়িপোতায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। শনিবার রাত ১২টায় তপনকে পিটিয়ে আহত করলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তপন মেহেরপুরের গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে। প্রেমিকা রোমানা ওই গ্রামের রশিদুল ইসলামের মেয়ে।

রোমানা জানান, তার সঙ্গে তপনের দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। শনিবার রাতে তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল। পরিকল্পনা অনুসারে তপন রাত ১২টায় তার এক বন্ধুকে নিয়ে বুড়িপোতা যান। এ সময় রোমানা রাস্তায় বের হয়ে এলে তার এক মামা স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন দেখে ফেলেন। তখন আনোয়ারসহ গ্রামের বেশ কয়েকজন গাছের ডাল দিয়ে তপনকে গণপিটুনি দেন।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় কিছু যুবক তপনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রোববার সকালে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

তপনের বাবা আনছার আলী বলেন, আমার ছেলেকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার চাই।

এসআই অর্জুন কুমার সরকার জানান, রোববার বিকেলে ৯৯৯ থেকে ফোন করা হলে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মেয়েটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে, যাতে অভিযুক্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status