ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জাতীয় ভোটার দিবস আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 10:31 AM

জাতীয় ভোটার দিবস আজ

জাতীয় ভোটার দিবস আজ

২ মার্চ, জাতীয় ভোটার দিবস আজ। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। পরে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মাঠ প্রশাসনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

দ্বিতীয়বারের মতো ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো।’

ভোটার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বাণী দিয়েছেন।

দিবসটিতে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে স্মার্টকার্ড-বিষয়ক অ্যাপ উদ্বোধন করা হবে। এ সময় সিইসি নূরুল হুদা কিছু নতুন ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status