ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পেল ২০ হাজার নেতাকর্মী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:25 PM

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পেল ২০ হাজার নেতাকর্মী

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পেল ২০ হাজার নেতাকর্মী

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পেল ২০ হাজার নেতকর্মী।

রোববার দুপুরে উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আগত নেতকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে নেতকর্মীদের জানানোর জন্যই আগতদের মাঝে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’বিতরণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।  

এদিকে সম্মেলনকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে ১৬০ ফুট দীর্ঘ নৌকার ওপর তৈরি করা হয় অতিথিদের মঞ্চ। এছাড়া সম্মেলন প্রাঙ্গণে পদ্মা সেতুর আদলে ৩০০ ফুট লম্বা সেতু তৈরি করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। আর পুরো উপজেলাকে সাজানো হয় বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status