ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:27 PM

বাংলাদেশে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বাংলাদেশে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বগুড়ায় পুকুর খননকালে প্রাচীনকালের পাঁচ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে জেলার নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম কুমিড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আজিজার রহমান জানান, ভরতেতুলিয়া গ্রামের শুকবর আলী তালুকদার তার একটি পুরনো পুকুরের খনন কাজ করছিলেন। শনিবার বিকেলে শ্রমিকরা খাবার খেতে গেলে একই গ্রামের রোকেয়া বেগম নামের এক নারী খননকৃত পুকুর থেকে ওই মূর্তিটি খুঁজে পান। তিনি কাউকে কিছু না বলে মূর্তিটি বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে তিনি একটি দোকানের পাশে মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে। স্থানীয়রা বলছে, মূর্তিটির বাজার মূল্য পাঁচ লাখ টাকা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status