|
নেছারাবাদে বিএনপি নেতার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ওমর ফারুক
|
![]() নেছারাবাদে বিএনপি নেতার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুম ওয়াহিদুজ্জামানের কর্মময় ও বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক মো. নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আহসান কবির,ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আকন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. ফকরুল আলম,পৌর বিএনপি’র সভাপতি কাজী মো. কামাল হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব আবদুল্লা আল বেরুনী সৈকত ও মরহুমের সহধর্মিনী অধ্যাপক উম্মে সালমা প্রমুখ। শোকসভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন,ওয়াহিদ ছিলেন একজন সৎ,নিবেদিতপ্রাণ ও জননন্দিত রাজনৈতিক নেতা।তিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও কল্যানে নিরলসভাবে কাজ করে গেছেন। রাজনৈতিক,সামাজিক ও জনক্যানমূলক কর্মকান্ডে তার অবদান এলাকাবাসির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
