ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-জিম্বাবুয়ের ওডিআই সিরিজ: সিলেটে আগ্রহ নেই দর্শকদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 3:52 PM

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওডিআই সিরিজ: সিলেটে আগ্রহ নেই দর্শকদের

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওডিআই সিরিজ: সিলেটে আগ্রহ নেই দর্শকদের

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হয়।

সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই দুই জায়গায় টিকিট বিক্রি চলবে। তবে টিকেট ক্রয়ে দর্শকদের কম আগ্রহ দেখা দিয়েছে। বেলা ১১টা জেলা স্টেডিয়ামে টিকেট বুথ ফাঁকা দেখা গেছে।


কাউন্টারে টিকেট বিক্রেতারা জানান, বিকেলের দিকে টিকেট বিক্রি বাড়বে। আর বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শকেরা আগামীকাল রবিবার খেলার আগে টিকেট কিনবে।

জানা গেছে, টিকিটের মূল্য সর্বোচ্চ ১ হাজার থেকে ও সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার, ক্লাব হাউজ ৩০০, ইস্টার্ন গ্যালারি ১৫০, গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়। শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status