ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লেকের পাড়ে হঠাৎ জড়ো হয়েছে শতশত সাপ!
নতুন সমসয় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:10 AM

লেকের পাড়ে হঠাৎ জড়ো হয়েছে শতশত সাপ!

লেকের পাড়ে হঠাৎ জড়ো হয়েছে শতশত সাপ!

সাপ ভয় পান না এমন মানুষ খুব কমই চোখে পড়বে। আর হঠাতই যদি লেকের পাড়ে শতশত সাপ জড়ো হতে থাকে তাহলে সেখানেতো ভয়ের অন্ত নেই। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। হঠাৎ সাপের এমন অত্যাচারে দিশেহারা ফ্লোরিডাবাসী। লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে তারা কয়েক দিন ধরে শতশত সাপ দেখতে পাচ্ছেন।

লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদপ্তর স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদ্‌ঘাটন করতে নামে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে। জানা গেছে, লেকের চারপাশে টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মানুষকে সতর্ক করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।

লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদপ্তরের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না। মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status