ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
‘দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:08 AM

‘দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না’

‘দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না’

দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নূরুল হক নূর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সীমান্ত হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসির আদুল্লাহ টানা বিশদিন অবস্থান কর্মসূচি পালন করছেন।

ভিপি নূরুল হক নূর বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ বিনির্মাণ করা হয়েছে, যে দেশের জন্য দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে সেই দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেন তিনি।

এতে বক্তৃতা করেন ডাকসু ভিপি নূরুল হক নূর, ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

সরকার ক্ষমতায় থাকার জন্য অন্ধভাবে ভারতের পদলেহন করে যাচ্ছে মন্তব্য করে ডাকসু ভিপি বলেন, তবে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের যে শোসন নীতি তা এদেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status