ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:01 AM

পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ

পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘীর ফতেহপুর গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন এই পরমাণু বিজ্ঞানী।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। তার অনেক গবেষণামূলক ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন ওয়াজেদ মিয়া এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. এম এ ওয়াজেদ মিয়া।

তাদের ঘরে আলোকিত করেছেন সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

২০০৯ সালের ৯ মে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান এই পরমাণু বিজ্ঞানী। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফাতেহা পাঠ, কবর জিয়ারত, দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ ও স্মরণসভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status