ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন না খোকন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:47 AM

ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন না খোকন

ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন না খোকন

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পান নি ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। খোকনের জায়গায় মনোনয়ন পান ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরপর তাপসের পদত্যাগে খালি হওয়া সংসদীয় আসন ঢাকা-১০ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন খোকন। তবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের ঘোষণা আবারও হতাশ করেছে তাঁকে, ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, খোকন ১৯৮৭ সালে আওয়ামী লীগে যোগদান করে ঢাকা মহানগরের ৩৩ নাম্বার ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরাজিত হন। তিনি ২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। ৬ মে তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status