ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ ইয়েমেনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 9:51 AM

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ ইয়েমেনের

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ ইয়েমেনের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি সৌদি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে।

ইয়েমেনের জাওফপ্রদেশের আকাশে শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করেছে।খবর বিবিসির।

হুতিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার রাতে সৌদি সীমান্তবর্তী জাওফপ্রদেশে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি নামানো হয়েছে বলেও তিনি জানান।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনে শনিবার জঙ্গিবিমানটি ভূপাতিত করার ভিডিও প্রচারিত হয়। টিভি চ্যানেলটি বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ভিডিও প্রচার করেছে।

জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার পর সৌদি সেনারা ওই এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status