ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘গুপ্তধনের কলস’ নিয়ে উধাও পাঁচ ‘কৌশলী’ শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:00 AM

‘গুপ্তধনের কলস’ নিয়ে উধাও পাঁচ ‘কৌশলী’ শ্রমিক

‘গুপ্তধনের কলস’ নিয়ে উধাও পাঁচ ‘কৌশলী’ শ্রমিক

বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণের লক্ষ্যে গর্ত খনন করছিলেন পাঁচ শ্রমিক। খননের এক পর্যায়ে ‘গুপ্তধনের কলস’ পান তারা। এরপর সেখান থেকেই চম্পট দেন সবাই। তবে এখনো পাঁচ ‘কৌশলী’ শ্রমিককে ধরতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

১১ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারার চাঁনপাড়া মহল্লার মিষ্টি ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশের ভাষ্য, মিষ্টি ব্যবসায়ী আলমগীর হোসেন পুরনো টিনসেডের বাড়িটি ভেঙে পাঁচতলা ভবন নির্মাণ শুরু করেছেন। সেই ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণের জন্য একটি গর্ত খনন করা হবে। সেই লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি আলতাফ হোসেন, ওসমান ও রহিম উদ্দিনসহ পাঁচ শ্রমিককে আনেন ওই মিষ্টি ব্যবসায়ী। ওই দিন একটি ইসলামি সম্মেলন থাকায় শ্রমিকদের কাজে লাগিয়ে দোকান নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

এদিকে মাটি খননের শেষ পর্যায়ে সুরক্ষিত একটি মাটির কলসির সন্ধান পান ওই শ্রমিকরা। বিষয়টি গোপন করতে শ্রমিকরা তৎপরতা চালায়। এতে সবকিছু টের পেয়ে বাড়িতে থাকা নারীরা মিষ্টি ব্যবসায়ীকে খবর দেন। খবর পেয়ে ব্যবসায়ী দ্রুত বাড়ি এলেও ততক্ষণে পাঁচ শ্রমিক উধাও হয়ে পড়েন। এরপর বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অন্যদিকে পুলিশ পাঁচ শ্রমিকের মধ্যে তিনজনের ঠিকানাসহ পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন- উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার ইবর উদ্দিনের ছেলে আলতাফ হোসেন, একই এলাকার নির্মাণ শ্রমিক ওসমান ও উপজেলার দেউলিয়া গ্রামের শ্রমিক রহিম উদ্দিন।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, পালিয়ে যাওয়া শ্রমিকরা অত্যন্ত কৌশলী। এরইমধ্যে তারা গা ঢাকা দিয়েছে। তবে শিগগিরই তাদের ধরে আসল রহস্য উন্মোচন করা হবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status