ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিলো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 9:39 AM

আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিলো

আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিলো

ঢাকা-১০সহ শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।এরমধ্যে ঢাকা-১০ আসনে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমীরুল আলম মিলন, বগুড়া-১ আসনে আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি হওয়া প্রয়াত আবদুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহদারা মান্নান ও যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে বাদ দিয়ে রেজাউল করিম চৌধুরীকে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার পর্যন্ত চসিকের মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ২০ জন প্রার্থী ফরম সংগ্রহ করে জমা দেন বলে দলের দফতর সূত্র জানা যায়। এদিকে, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে মোট ৪০৫ জন ফরম সংগ্রহ করেছেন। শনিবার গণভবনে বিকেল ৫টার দিকে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status