ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 9:40 AM

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়াল পাঁচজন।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ আক্রান্ত এ বাংলাদেশির বয়স ২৬ বছর। পেশাগত কারণে দেশটিতে অবস্থান করেন তিনি।

তাদের বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত নতুন বাংলাদেশি আগে কখনও চীন ভ্রমণ করেননি। সিঙ্গাপুরে নির্মাণ সাইটে অনেক শ্রমিকের সঙ্গে কাজ করতেন তিনি।

এর আগে সিঙ্গাপুরে চার বাংলাদেশি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রথম দুজনকে শনাক্ত করা হয় ৯ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি। অপর দুজনের দেহে এ ভাইরাস ধরা পড়ে ১৩ ফেব্রুয়ারি।

সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়ায় জীবনঘাতি করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ফ্রান্সে এ রোগে ৮০ বছর বয়সী চীনা নাগরিক মারা গেছেন।

এর আগে হংকং, ফিলিপাইন ও জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর চীনে এ রোগে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। দেশটিতে বর্তমানে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার ৪৯২ জন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status