ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রানওয়েতে ঘণ্টায় ২২২ কি.মি. বেগে ছুটা বিমানের সামনে গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 8:20 PM

রানওয়েতে ঘণ্টায় ২২২ কি.মি. বেগে ছুটা বিমানের সামনে গাড়ি

রানওয়েতে ঘণ্টায় ২২২ কি.মি. বেগে ছুটা বিমানের সামনে গাড়ি

ভারতের পুনে বিমানবন্দরের রানওয়েতে ঘণ্টায় ২২২ কিলোমিটারে বেগে ছুটা বিমানের সামনে গাড়ি নিয়ে হাজির হন এক ব্যক্তি। তাৎক্ষণিক ওই গাড়ি দেখে রানওয়ের নির্ধারিত পথ পাড়ি না দিয়েই বিমানটি নিয়ে আকাশে উড়াল দেন পাইলট। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় বিমানে থাকা যাত্রীরা। তবে কঠিন ঝাঁকুনি খেয়ে হতভম্ব হয়ে পড়েন তারা।-খবর এনডিটিভির।

বিমান সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সব সংকেত মেনে ২২২ কিলোমিটার গতিবেগে উড়াল দিতে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে হঠাৎ রানওয়েতে এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে পড়েন। এতে গতি না কমিয়ে নির্ধারিত সীমানার আগেই বিমানটি নিয়ে আকাশের উড়াল দেন পাইলট। তবে বিমানের ফিউজলেজের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে ওই বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটির সামনে গাড়ি আসার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ। পুনের বিমানবন্দরসহ সব বিমানবন্দর নিয়ন্ত্রণ করে ভারতীয় বিমানবাহিনী। তাই ডিজিসিএকে এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণের রেকর্ডিংটি জমা দিতে বলেছে বাহিনীটি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status