ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিয়ে না করলে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় হুমকি, ছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 6:55 PM

বিয়ে না করলে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় হুমকি, ছাত্রীর আত্মহত্যা

বিয়ে না করলে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় হুমকি, ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় তাহমিনা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রেমিকের কাছ থেকে নগ্ন ছবি মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকির পাওয়ার পর মেয়েটি আত্মহত্যা করে।

তাহমিনা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং রৌহা গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে। অন্যদিকে, প্রেমিক মো. রেদুয়ান হোসেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়ার ছেলে এবং ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, তাহমিনার স্কুলের পাশেই বাড়ি মো. রেদুয়ান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই এক পর্যায়ে তাহমিনার নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইল শুরু করেন রেদুয়ান। এ কারণে তাহমিনা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের অভিযোগ করেন।

মৃত্যুর আগে তাহমিনা একটি চিরকুট লিখেছে ‘আমাকে ক্ষমা কর মা। আমি আর সইতে পারছি না। আমি জানি অনেকের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।’ বন্ধু-বান্ধবীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোরা ভালো থাকিস। আমি ওপারে চলে গেলাম।’

তাহমিনার মামা আব্দুস সোবহান মিয়া জানান, তাহমিনার মোবাইল থেকে রেদুয়ানের সঙ্গে তার একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

তাহমিনার বান্ধবীরা জানায়, রেদুয়ান রাস্তা-ঘাটে তাহমিনাকে মানসিক নির্যাতন করতো। এক পর্যায়ে বিয়ের চাপ দিলে নগ্ন ছবি মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি।

সাটুরিয়া থানা পুলিশের ওসি মো. মতিয়ার রহমান মিয়া জানান, মেয়েটির মোবাইল থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। তা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status