ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চ্যাপা শুটকি রসুন ভুনা (রেসিপি)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 4:57 PM

চ্যাপা শুটকি রসুন ভুনা (রেসিপি)

চ্যাপা শুটকি রসুন ভুনা (রেসিপি)

মাছ খেতে খেতে এক ঘেয়েমি আসছে? তাহলে মাছ শুকিয়ে শুটকি বানিয়ে খান।  শুটকির ভর্তা কম বেশি সবাই পছন্দ করে।  শুটকি মাছ রান্নার রয়েছে অনেক পদ্ধতি। এক এক শুটকির এক এক স্বাদ। আজকে আপনাদের চ্যাপা শুটকি রসুন ভুনা রেসিপি।

উপকরণ :
১. চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম,
২. রসুন বাটা ২ টেবিল চামচ,
৩. রসুন স্লাইস আধা কাপ,
৪. পেঁয়াজ কুচি ১ কাপ,
৫. মরিচ বাটা ২ টেবিল চামচ,
৬. হলুদ ভাটা ১ চা চামচ,
৭. ফিশসস ১ চা চামচ,
৮. লবণ স্বাদমতো,
৯. তেল ১/৩ কাপ,
১০. কাঁচা মরিচ ৪টি।

প্রণালি :
শুঁটকি ভালো করে ধুয়ে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ ও রসুন স্লাইস দিন। পেঁয়াজ ও রসুন নরম হলে হলুদ, মরিচ ও রসুন বাটা দিয়ে ভুনে নিন কোয়ার্টার কাপ পানি দিয়ে। মসলা ভুনাভুনা হলে শুঁটকি, লবণ ও ফিশসস দিয়ে ভুনতে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ দিন। বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ চিরে দিন। ঝাল কম খেতে চাইলে আস্ত মরিচ দিন। তেল চকচকে হয়ে কড়াই থেকে আলগা হলে নামিয়ে নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status