ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে বেড়াতে না দেয়ায় লাশ হলেন কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 4:52 PM

ভালোবাসা দিবসে বেড়াতে না দেয়ায় লাশ হলেন কিশোরী

ভালোবাসা দিবসে বেড়াতে না দেয়ায় লাশ হলেন কিশোরী

বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীদের সঙ্গে বেড়াতে না দেয়ায় লামিয়া খাতুন নামে এক কিশোরী পরিবারের বুকে লাশ হয়ে ফিরেছেন। নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই কিশোরী।

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কিশোরীর ভাই সাব্বির ও এলাকাবাসী জানান, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের এর কিশোরী মেয়ে লামিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীর সঙ্গে বেড়ানো নিয়ে মায়ের সঙ্গে লামিয়ার বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটি হয়।

শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসের দিন সকালে লামিয়া বেড়াতে যেতে চাইলে মা ও বাবা গালমন্দ করেন। এতে অভিমান করে লামিয়া খাতুন ঘরের আড়ার সঙ্গে পরনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে জানালা ও দরজা ভেঙে লামিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে দুপুরে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক লামিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status