ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হঠাৎ হাসপাতালে প্রাথমিকের ১২ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 4:37 PM

হঠাৎ হাসপাতালে প্রাথমিকের ১২ শিক্ষার্থী

হঠাৎ হাসপাতালে প্রাথমিকের ১২ শিক্ষার্থী

হঠাৎ বিদ্যালয় চত্বরে আচার বিক্রেতার আচার ও ঝাল চানাচুর খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী। এ ঘটনায় আচার বিক্রেতা ইমান আলীকে আটক করেছে পুলিশ।

আচার খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ১১ শিক্ষার্থীকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ জানান, আচার বিক্রেতা ইমান আলী প্রতিদিন বিদ্যালয় চত্বরে আচার ও ঝাল চানাচুর বিক্রি করেন। শনিবার সকালে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তার নিকট আচার কিনে খাওয়ার পর পেট ব্যথা ও বমি বমি অনুভব করতে থাকে। পরে তাদের দ্রুত নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, আচার বিক্রেতাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. আবুবক্কর সিদ্দিক বলেন, মাস সাইকোজেনিক ইলনেস কিংবা ফুড পয়জনিং এর কারণে শিক্ষার্থীরা অসুস্থ্য হতে পারে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক স্বাস্থসেবা দিয়ে যাচ্ছে। অবস্থা গুরুতর হলে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হবে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সঙ্কামুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status