ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে পরিবারের পছন্দে বিয়ে হচ্ছে অপূর্ব-তিশার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 5:17 PM

অবশেষে পরিবারের পছন্দে বিয়ে হচ্ছে অপূর্ব-তিশার!

অবশেষে পরিবারের পছন্দে বিয়ে হচ্ছে অপূর্ব-তিশার!

‘এক রিলেশনশিপে থেকে পারিবারিক চাপ ও বাবার ভয়ে অপূর্ব বিয়ে করেন বাবার পছন্দের পাত্রী তানজিন তিশাকে। আর এই বিয়েটার হয় অ্যারেঞ্জ ম্যারেজ। দোটানায় পড়েন অপূর্ব। কি করবেন? প্রেমিকার কাছে ফিরে যাবেন, নাকি নিজের বিয়ে করা বউকে গ্রহণ করবেন।

এরমধ্যে অপূর্বর মধ্যে বাবার ভয় কাজ করতে থাকে। ওদিকে শ্বশুরবাড়ি এসে তানজিন তিশাও জেনে যায় অপূর্বর বিয়ের আগের সম্পর্কের কথা। ঘটতে থাকে পারিবারিক নানা খুনসুটি। বাস্তবের গল্প নয়, এমনই গল্পে একটি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।

‘ভেরি রিসেন্টলি’ নামের নাটকটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ। গানের ডালি প্রডাকশনের ব্যানারে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি প্রচারতি হবে ভালোবাসা দিবসের দিনেই।

নির্মাতা বললেন, নাটকটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। অপূর্ব-তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছে সোহানি ইসরাত, খালেকুজ্জামান, শিল্পী সরকার অপু।

জানা গেছে, আজ ১৪ ফেব্রুয়ারি দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে নাটকটি প্রচার হবে। এরপর গানের ডালির ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status