ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ার অন্যরকম ‘ভ্যালেন্টাইনস ডে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 5:22 PM

জয়ার অন্যরকম ‘ভ্যালেন্টাইনস ডে’

জয়ার অন্যরকম ‘ভ্যালেন্টাইনস ডে’

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা আর সৌন্দর্যে এখনও মাত করে রেখেছেন শোবিজ। এপার বাংলা ও ওপার বাংলায় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে জানান দিয়েছেন নিজের শক্ত অবস্থান।

সমবয়য়সী অন্যান্য অভিনেত্রীদের তুলনায় এখনও নিজেকে শারীরিকভাবে ফিট রেখেছেন এই অভিনেত্রী। এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয় দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়। নিয়মিত ফিটনেস সেন্টারে যান পাশাপাশি ট্রেইনারের পরামর্শতো রয়েছেই।

জয়ার এবারের ভ্যালেন্টাইনস ডে কাটছে একটু অন্যরকম ভাবে। ভ্যালেন্টাইনস ডে মায়ের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন। ‘অর্ধাঙ্গিনীর’ শুটিং শেষ করে বর্তমানে ঢাকায় রয়েছেন এ অভিনেত্রী। ২০ ফেব্রুয়ারি তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরবেন।

আনন্দবাজারপত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবার ভ্যালেনটাইনস ডে একটু অন্যরকম ভেবেছি। মায়ের সঙ্গে কাটাব।

তিনি বলেন, এত কাজ, ঢাকা-কলকাতা করতে করতে ভেবে দেখলাম, মায়ের সঙ্গেই সময় কাটানো হয়নি। তাই মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেন্টাইনস ডে আউট।

এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, আসলে এটা প্রেমের দিন। সেই দিনটার উদযাপনই আসল কথা। ঢাকা থেকে দূরে আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। সেখানেই যাব।

বইয়ের গন্ধের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, খুব ইচ্ছে ছিল বইমেলা যাওয়ার।

বই দেখতে গেলেও ঢাকার মানুষ এমনভাবে তাকে ঘিরে ধরেন যে বইমেলা যেতে আর সহজ বোধ করেন না এই অভিনেত্রী। অনেকটা আফসোসের সঙ্গে জানালেন, বইমেলায় একবার যেতেই হবে। আপাতত আজ ভ্যালেন্টইনস চলুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status