ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
মরা গরুর মাংস বিক্রি, ৯৯৯-এ ফোন পেয়ে হাতেনাতে ধরা ব্যবসায়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 February, 2020, 12:48 PM

মরা গরুর মাংস বিক্রি, ৯৯৯-এ ফোন পেয়ে হাতেনাতে ধরা ব্যবসায়ী

মরা গরুর মাংস বিক্রি, ৯৯৯-এ ফোন পেয়ে হাতেনাতে ধরা ব্যবসায়ী

ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রির দায়ে কাদের মিয়া নামে এক মাংস ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে মরা গরুর মাংসসহ তাকে আটক করা হয়।

রোববার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে কাদের মিয়ার মাংসের দোকানে এ অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সকালে একটি অসুস্থ গরু দোকানে আনেন কাদের মিয়া। পরে ওই গরুটি মারা যায়। গরুটি অন্যত্রে ফেলে দেয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন কাদের।

বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্ববে ফোন দেন এক মাংস ক্রেতা। খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে কাদের মিয়াকে আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।

এ ঘটনার পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে ওই দিন শুরু হয় বিভিন্ন মাংসের দোকানে অভিযান।

এ সময় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে কয়েকটি মাংস দোকান ব্যাবসায়ীকে জরিমানা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status