ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
ভালোবাসা দিবস নিয়ে তাহসান-মিথিলার স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 February, 2020, 12:51 PM

ভালোবাসা দিবস নিয়ে তাহসান-মিথিলার স্ট্যাটাস

ভালোবাসা দিবস নিয়ে তাহসান-মিথিলার স্ট্যাটাস

ভালোবাসা দিবসকে সামনে রেখে সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার সাবেক স্বামী কণ্ঠশিল্পী তাহসান।

এরমধ্যে শনিবার দুপুরে তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের গানের একটি ভিডিও শেয়ার করে লেখেন, বছরের প্রথম গান ‘স্মৃতির ফানুস’। ভালোবাসা দিবসের আগাম শুভেচ্ছা।

এরপর রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে সৃজিত মুখার্জিকে নিয়ে স্ট্যাটাস দেন মিথিলা। সেখানে বর্তমান স্বামী সৃজিতের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেন।

মিথিলা জানিয়েছেন, ভালোবাসা দিবসে ‘আমার আমি’তে বিশেষ শোতে মিস্টার ও মিসেস মুখার্জিকে দেখুন।

জানা গেছে, মিথিলার উপস্থাপনায় বাংলাভিশনের ওই শোতে হাজির হচ্ছেন সৃজিত মুখার্জি। ওই দিন মিথিলার মুখোমুখি হবেন তিনি। এরই মধ্যে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

বহু নাটকীয়তার পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

সংসারের পাশাপাশি মিথিলা ব্যস্ত আছেন নিজের পড়াশোনা ও অফিস নিয়েও।

তবে শোবিজ থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। কিছুদিন আগে তাকে দেখা গেছে একটি ফটোশুটে। এরপরে আসছে ভালোবাসা দিবসের

একটি নাটকেও অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘প্রাইসলেস’। এছাড়া বাংলাভিশনে ‘আমার আমি’ অনুষ্ঠানটির উপস্থাপনা চলছেই।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।

দ্বিতীয় বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status