ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে ৩০ কংকাল চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:24 PM

গাজীপুরে ৩০ কংকাল চুরি

গাজীপুরে ৩০ কংকাল চুরি

গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টির মত লাশের কংকাল চুরি হয়েছে।বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন।

বারির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারী আব্দুল ওহাব মোল্লা বলেন, গত কয়েকদিন ধরেই ওই কবর থেকে ওই চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ওই কবরস্থান থেকে আবারও কংকাল চুরির খবর পেয়ে দেখতে যাই। সেখানে আমার স্ত্রী, মেয়ে ও ভগ্নিপতির কবর রয়েছে। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি কয়েকটি কবরস্থানের কংকাল চুরির আলামত রয়েছে এবং সেখানে কয়েক জোড়া হ্যান্ড গ্লাভস ও চাকু পড়ে আছে। গত কয়েকদিনে ৩০টির মত কংকাল চুরি হয়েছে।

একই খবর শুনে খবরস্থানে যান বারি’র সাবেক কর্মচারি ওয়াজি উল্লাহর স্ত্রী নুরুন্নাহার। তিনি জানান, ৪ বছর আগে ওই কবর স্থানে তার ভাই আ. করিমের লাশ দাফন করা হয়। সেখানে কোনোই নিরাপত্তা নেই। বারির বাউন্ডারির পাশেই মাদকসেবীদের আস্তানা রয়েছে।



বারি’র সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কবর স্থানের পাশেই সীমানা প্রাচীরের নীচে ফাঁকা স্থান রয়েছে। এছাড়া ওই এলাকায় রাতে লাইটের ব্যবস্থা নেই। এসব সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি আরো বলেন, কবরস্থান থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি হ্যান্ডগ্লাভস, চাকু ও কংকাল পরিস্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, ২৪টির মত কবরের কংকাল চুরির খবর পেয়েছে। এ ব্যাপারে বারি’র পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।
 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status