ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌতুকের জন্য স্ত্রীর তলপেটে লাথি, প্রাণ গেলো গর্ভের সন্তানের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:33 PM

যৌতুকের জন্য স্ত্রীর তলপেটে লাথি, প্রাণ গেলো গর্ভের সন্তানের

যৌতুকের জন্য স্ত্রীর তলপেটে লাথি, প্রাণ গেলো গর্ভের সন্তানের

রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় তিন মাসের অন্তঃসত্তা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। একইসাথে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ওই অন্তঃসত্তাকে পিটিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কেন্দুয়া বাদ্যকরপাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই অন্তঃসত্তা গৃহবধূ বুধবার রূপগঞ্জ থানায় বাদী হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এরপর বুধবার গভীর রাতে ওই স্বামী অভিযোগের প্রধান আসামি আলী খোকাকে পুলিশ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম জসীম উদ্দিন বলেন, আসামি খোকাকে আমরা গ্রেপ্তার করেছি। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগ থেকে জানা যায়, ১৫ বছর আগে আড়াইহাজার উপজেলা এলাকার হাফিজউদ্দিনের মেয়ের সঙ্গে রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া বাদ্যকরপাড়া এলাকার শহর আলীর ছেলে মো. আলী খোকার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে আলিফ মিয়া ও মুসফিক নামে দুই সন্তানের জন্ম হয়। সাপ্রতি ঐ গৃহবধূ আবারো ৩ মাসের অন্তঃসত্তা হন। তবে বেশ কিছুদিন ধরে গৃহবধূর স্বামী তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। যৌতুকের টাকার জন্য গৃহবধূকে প্রায়ই নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার রাতে স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবি করে স্বামী। যৌতুকের টাকা না দেওয়ায় তার পেটে লাথি মারে এবং তার পরিবারের লোকজন নিয়ে তাকে বেধড়ক পেটায়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভের তিন মাসের সন্তানের মৃত্যু হয়। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। একজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status