ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুয়া ফেইসবুক পেইজ ‘ভেরিফাইড’, অবাক মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:30 PM

ভুয়া ফেইসবুক পেইজ ‘ভেরিফাইড’, অবাক মাহি

ভুয়া ফেইসবুক পেইজ ‘ভেরিফাইড’, অবাক মাহি

ঢাকাই সিনেমার অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মহিয়া মাহি। চলচ্চিত্র ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি সুপার হিট চলচ্চিত্র। এরপর বেশ কিছু দিনের বিরতি। তবে সম্প্রতি বিরতি কাটিয়ে ফের কাজে ফিরেছেন মাহি। তবে কাজে বর্তমানে তার ফেসবুক নিয়ে বেশ বিড়ম্বনায় আছেন এই নায়িকা।

তার নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া ফেইসবুক পেইজ ‘ভেরিফাইড’ হওয়ায় আসল ফেইসবুক পাতা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

১২ হাজারের কিছু বেশি লাইক ফলোয়ারের ভুয়া পেইজটি ফেইসবুকে ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি তার চোখে পড়ে মাহির। প্রায় দুই লাখের মতো ফলোয়ার সংখ্যার তার আসল ফেইসবুক পাতা রেখে ভুয়া ফেইসবুক পেইজটি কিভাবে ‘ভেরিফাইড’ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মাহি জানান, আমার ভুয়া পেইজ ভেরিভাইড কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আমার একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেইজ ভেরিভাইড হলো! এটা খুব বিরক্তিকর। মানুষ ভেরিভাইড দেখে নিশ্চিত হয় সেটি আসল আইডি কি না; কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না।”

কে বা কারা এটি করছে তা এখনও জানতে পারেনি বলে জানান মাহি; বিষয়টি নিয়ে কোনো আইনী ব্যবস্থা নেওয়া যায় কি না সেই বিষয়টিও ভাবছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, মাহি সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার শেষ করেছেন। পাশাপাশি আরও বেশ কিছু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status