ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্যাসিনো পরিণত হচ্ছে সর্ববৃহৎ মসজিদে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:54 PM

ক্যাসিনো পরিণত হচ্ছে সর্ববৃহৎ মসজিদে

ক্যাসিনো পরিণত হচ্ছে সর্ববৃহৎ মসজিদে

জাপানের টোকিও শহরের গা ঘেঁষে অবস্থিত সাইতামা প্রিপেকচারের কোশিগায়া সিটির গামো স্টেশন এলাকার একটি ক্যাসিনো (জুয়াঘর) কিনে সেটাকে মসজিদে রূপান্তরিত করতে যাচ্ছেন সেখানকার মুসলমানরা।

ভবনসহ জায়গাটি ক্রয় করতে খরচ হয়েছে ১৮০,০০০,০০০ জাপানি ইয়েন (প্রায় ১৬ লাখ ৬২ হাজার মার্কিন ডলার)।

মসজিদটির আয়তন প্রায় দেড় হাজার স্কয়ার মিটার। এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে প্রায় ২ হাজার মানুষ।

গামো স্টেশন থেকে মসজিদটির দূরত্ব পায়ে হেঁটে ১০ মিনিটের পথ। অত্যাধুনিক এই মসজিদ কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এটি হবে জাপানের সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্স।

মসজিদে নামাজের ব্যবস্থাপনার পাশাপাশি থাকছে শিক্ষা, গবেষণা, অতিথিদের আবাসন, ইসলামিক কালচারাল সেন্টার ও দাওয়াহ বিভাগ। গাড়ি পার্কিংয়ের জন্য থাকছে বিশাল স্টেশন।

মসজিদটির নাম দেয়া হয়েছে ‘বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স’। শিগগিরই বিশাল এ মসজিদটি প্রথম ও দ্বিতীয় তলার কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে ১০ তলা বিশিষ্ট পূর্ণাঙ্গ কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status