ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোবাইলে ডেকে নিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:45 PM

মোবাইলে ডেকে নিয়ে হত্যা

মোবাইলে ডেকে নিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে আবুল কাসেম নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকার রেলওয়ে কলোনির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আবুল কাসেম বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। নানা কারণে মাদক ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুদ্ধ ছিল।

নিহতের স্ত্রী শাহানা বেগমের অভিযোগ, মাদক ব্যবসায়ী রহিমা ওরফে রহি রাতের বেলায় তাকে ফোনে ডেকে নেন। এরপর থেকে আবুল কাসেমের আর খোজঁ মিলছে না। সকালে তার মরদেহের খবর পাই।

এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status