ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৯৯-এ ফোন, পাসপোর্ট ফেরত পেলেন ভারতীয় লেখক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:42 PM

৯৯৯-এ ফোন, পাসপোর্ট ফেরত পেলেন ভারতীয় লেখক

৯৯৯-এ ফোন, পাসপোর্ট ফেরত পেলেন ভারতীয় লেখক

৯৯৯-এ ফোন করে খোয়া যাওয়া পাসপোর্ট ফেরত পেয়েছেন ভারতীয় লেখক সমীরণ দত্ত। পথচারীদের পরামর্শে জাতীয় জরুরি নম্বরে যোগাযোগ করলে পুলিশ তার পাসপোর্টটি উদ্ধার করে হস্তান্তর করে।

এর আগে বুধবার রাত ৯টায় কমলাপুর বাসস্ট্যান্ডে পৌঁছে পাসপোর্ট, ডলার ও টাকা খোয়ার বিষয়টি টের পান ভারতীয় ওই লেখক। তিনি বুঝতে পারছিলেন না কী করবেন। অবশেষে পথচারীদের পরামর্শে তিনি ৯৯৯-এ ফোন করেন।

কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. আব্দুল আলীম জানান, রাতে কমলাপুর রেলওয়ে থানার ওসিকে ভারতীয় লেখকের পাসপোর্ট খোয়ানোর কথা জানানো হয়। পরে ওসি বিষয়টি তাকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। এরপরই বাংলাদেশের অমরাবতী প্রকাশনী থেকে এবারের একুশে বইমেলায় একটি বই প্রকাশিত হতে যাওয়া লেখক সমীরণের পাসপোর্টের খোঁজ শুরু করেন আব্দুল আলীম। পাসপোর্ট উদ্ধারের জন্য তিনি রেলস্টেশন ও আশপাশে তল্লাশি অভিযান চালান। এক পর্যায়ে পাঁচ ভবঘুরেকে আটকসহ দুটি পাসপোর্ট ও ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, ভারত থেকে সড়কপথে বাংলাদেশের কমলাপুরে আসেন ভারতীয় ওই লেখক। তিনি সেখান থেকে স্বামীবাগ লোকনাথ আশ্রমে যেতে রিকশা ঠিক করছিলেন। তখন তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খোলার বিষয়টি টের পান। ওই ব্যাগ থেকে লেখক ও তার ছেলের পাসপোর্ট, ৩২০ ইউএস ডলার এবং বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা খোয়া যায়।

ভারতীয় লেখক সমীরণ দত্ত বলেন, দ্রুততম সময়ের মধ্যে পুলিশি সেবা ও পাসপোর্ট হাতে পেয়েছি। তাই জরুরি সেবা ৯৯৯ ও কমলাপুর রেলওয়ে পুলিশকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status