ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অসময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপাড়ায় আনন্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 3:52 PM

অসময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপাড়ায় আনন্দ

অসময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপাড়ায় আনন্দ

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অসময়ে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেপাড়ায় বইছে আনন্দের জোয়ার।

হঠাৎ ইলিশ বাড়ায় কনকনে শীত উপেক্ষা করে দিনরাত নদীতে পড়ে আছেন জেলেরা। ব্যস্ততা বেড়েছে লক্ষ্মীপুরের মাছ ঘাটেও। সরবরাহ বেশি হওয়ায় বেচাকেনা চলে মধ্যরাত পর্যন্ত। কম দামে ইলিশ পেয়ে খুশি ক্রেতারাও

সরজমিনে দেখা গেছে, লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীরহাট, কমলনগরের মতিরহাট, বাত্তিরঘাট, কটরিয়া, লুধুয়া-ফলকন, রামগতির রামগতি ঘাট, টাংকির ঘাট, আলেকজান্ডার সেন্টার খাল, রায়পুরের চরবংশী ও চর আবাবিলের ঘাটসহ সব মাছঘাট এখন সরগরম। জেলেরা ইলিশ নিয়ে ঘাটে আসছেন, সেখান থেকে পাইকারি দামে কিনে খুচরা বাজারে সরবরাহ করছেন আড়ৎদাররা।

ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আধা কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ টাকা, এক কেজি ওজনের ইলিশ সাতশ টাকা। আকারে বড় হলেও দাম নাগালের মধ্যে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

জেলেরা জানান, ভরা মৌসুমেও মেঘনায় এত ইলিশ ধরা পড়েনি। শীতের শেষে অনাকাঙ্ক্ষিতভাবে প্রচুর ইলিশ ধরা পড়ায় তারা ধার পরিশোধের সুযোগ পাচ্ছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার ইলিশের প্রজনন ক্ষেত্র। সাগর থেকে ইলিশ ডিম ছাড়তে এখানেই আসে। এ কারণে শীত মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status