ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬০ হাজার রোহিঙ্গা তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 3:51 PM

৬০ হাজার রোহিঙ্গা তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার

৬০ হাজার রোহিঙ্গা তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার

রোহিঙ্গা থেকে বিতাড়িত কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয় গ্রহণকারী ৬০ হাজার রোহিঙ্গা তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার। ওই এলাকার পরিবেশ রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা তরুণ-তরুণীকে ৩২ ভাগে ভাগ করে অংশগ্রহণমূলক প্রশিক্ষণ দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি কমিটি কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের মধ্যে অনুদান চুক্তির শর্তানুযায়ী ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স শীর্ষক প্রকল্পের আওতায় নির্ধারিত কার্যক্রম সম্পাদনের জন্য সরাসরি ক্রয় চুক্তির ভিত্তিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রকল্পে ব্যয় হবে ২৯৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৮৬ টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা মাত্র বাংলাদেশ সরকারের। বাকি অর্থায়ন বিশ্বব্যাংকের অনুদান।

সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আওতায় বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত কার্যক্রম হচ্ছে- যথাযথ সেবা কার্যক্রম নির্বাচনকল্পে ৩২টি কমিউনিটি গ্রুপকে অংশগ্রহণমূলক পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান। ৬০ হাজার রোহিঙ্গা তরুণ ও তরুণীকে কমিউনিটি সেবা প্রদান সম্পর্কিত বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক ব্যবহৃত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।

৬০ হাজার উপকারভোগী (প্রতি পরিবার থেকে একজন) জনগোষ্ঠীকে কমিউনিটি সেবা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ৩ লাখ গাছ লাগানো ও সংরক্ষণের কাজে রোহিঙ্গাদের নিয়োগ দেয়া।

রোহিঙ্গা ক্যাম্পের ভূমিক্ষয় রোধে ৯০ হেক্টর জমিতে দেশি প্রজাতির ঘাস রোপণ ও সংরক্ষণে সহায়তার কাজে ডিআরপি নিয়োগ। ক্যাম্পের পরিবেশ-পরিচ্ছন্নতা রক্ষার্থে ৬ কি.মি. রাস্তা ও ড্রেন উন্নয়ন ও সংরক্ষণে সহায়তার কাজে ডিআরপি নিয়োগ। ভূমিস্থলন, বন্যা এবং ভূক্ষয় জাতীয় দুর্যোগ প্রতিরোধের স্বার্থে ৬০ হাজার বর্গ কি.মি. ঢাল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের সহায়তার কাজে ডিআরপি নিয়োগ।

এছাড়া ২ দশমিক ৪ কি.মি. পায়ে চলার পথ ও বাঁশের সাঁকো নির্মাণ, পুনর্বাসন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ। ৪০ হাজার উপকারভোগীদেরকে কমিউনিটি ওয়ার্কফেয়ার কার্যক্রমে অংশগ্রহণের যথাপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status