ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 5:07 PM

কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে

কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করান ওবায়দুল কাদের। পরে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাসের।

ডা. ফিলিপ কোহের বরাত দিয়ে আবু নাসের জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে, যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসক দলের প্রধান।

আজ রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটযোগে ওবায়দুল কাদের দেশে ফিরবেন।১৩ জানুয়ারি ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status