ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কিউই বোলিং তোপে ১১২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 5:00 PM

কিউই বোলিং তোপে ১১২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

কিউই বোলিং তোপে ১১২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগের প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং-বোলিংয়ে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অবিশ্বাস্য এক টাই করেছিল যুবারা। অথচ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা।

জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে ১১২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ যুব দল। খেলতে পেরেছে মাত্র ২৯ ওভার। দলের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু লড়াই করেছেন তৌহিদ হৃদয়। পাঁচ নম্বরে নেমে ৩৬ রান করেন তিনি।


তার আগে প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই (প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন) আউট হয়েছেন শূন্য রানে। ওপেনার তানজিদ হাসান করেন ২ রান।

২৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। পরে তৌহিদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলি (২৩) ও শামীম হোসেনের (২০) ব্যাটে কোনোমতে একশ পার করে যুবারা।

বাংলাদেশের মূল ক্ষতিটা করেছেন কিউই পেসার জো ফিল্ড। ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। ৩টি উইকেট শিকার আদিত্য অশোকের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status