ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৃজিতকে 'মিস' করছেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 1:49 PM

সৃজিতকে 'মিস' করছেন মিথিলা

সৃজিতকে 'মিস' করছেন মিথিলা

গত ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে এই বিয়ের পর প্রশংসার পাশাপাশি অনেকের সমালোচনার স্বীকার হয়েছেন মিথিলা। যা নিয়ে সম্প্রতি এক স্ট্যাটাসে স্বামীর হেয়কারীদের কষে এক থাপ্পড় মারার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এবার স্বামীর প্রতি তার ভালোবাসার আরও একটি প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সৃজিতকে ‘মিস’ করছেন মিথিলা। তাই ঢাকায় আসার নিমন্ত্রণ করলেন বরকে।

মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে মিথিলা লিখেছেন, “কবে আসবে ঢাকায়?” তারপর একটা চুমু একটা লজ্জা পাওয়ার ইমোজি। অবশ্য যার জন্য এই টুইট মিথিলা করেছেন এই রিপোর্ট করা পর্যন্ত সেই সৃজিত এখনও এর কোনও উত্তর দেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status