ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিএনজি থেকে তুলে নিয়ে দুই বান্ধবীকে গণধর্ষণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 1:40 PM

সিএনজি থেকে তুলে নিয়ে দুই বান্ধবীকে গণধর্ষণ!

সিএনজি থেকে তুলে নিয়ে দুই বান্ধবীকে গণধর্ষণ!

মৌলভীবাজারে বান্ধবীসহ গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা (স্টেডিয়াম) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন ধর্ষককে আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন ওই কলেজছাত্রী ও তার বান্ধবী। কিছুক্ষণ পর যাত্রীবেশে চারজন তাদের সিএনজিতে উঠে গাড়ির পর্দা টেনে তাদের হাত ও মুখ বেঁধে স্টেডিয়াম এলাকার পেছনে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না এবং আরও দুইজকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status