ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারত সফরে আসছেন ট্রাম্প!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 10:41 AM

ভারত সফরে আসছেন ট্রাম্প!

ভারত সফরে আসছেন ট্রাম্প!

গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা তখন জানান, ঠিক ওই সময়েই রাষ্ট্রীয় একটি জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন।

এছাড়া সর্বশেষ নতুন বছরের শুভেচ্ছা জানাতে গত ৭ জানুয়ারি ট্রাম্পকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে তিনি মার্কিন প্রেসিডেন্টকে দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও দৃঢ় হচ্ছে বলে জানান। বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ট্রাম্প এবার আসছেন দিল্লি সফরে।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প ভারত সফরের ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে। তবে ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনও ঠিক হয়নি বলেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি। মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির চূড়ান্ত হওয়ার পর এ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status