ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 10:35 AM

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে আবুধাবি বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ( বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিট ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিআইপি ফ্লাইট বিজি-১১০২ যোগে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে তাঁকে বিদায় জানান।

এ সফরে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। সেখানে পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে আবুধাবির শাংরি-লা হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করেন।

পরে সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাঁকে স্বাগত জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status