ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এক মওসুমের পেঁয়াজ বিক্রি করেই কোটিপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:06 AM

এক মওসুমের পেঁয়াজ বিক্রি করেই কোটিপতি

এক মওসুমের পেঁয়াজ বিক্রি করেই কোটিপতি

জমিতে ফলানো পেঁয়াজ বিক্রি করে এক মৌসুমেই কোটিপতি হয়েছেন এক কৃষক। ভারতের কর্নাটক রাজ্যের চিত্রাদুর্গা জেলার মল্লিকার্জুনা (৪২) নামের ওই কৃষক এবার ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন। জানা যায়. তার ১০ একর জমিতে এবার পেঁয়াজ উৎপাদিত হয়েছে ২৪০ টন।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মল্লিকার্জুনা এবার সেই পেঁয়াজ প্রায় ২০০ রুপি কেজি দরে বাজারে বিক্রি করেছেন।

টাইমস অব ইন্ডিয়াকে মল্লিকার্জুনা জানান, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন। বাজারে এবার পেয়েছেন পেঁয়াজের ভালো দাম। ঋণের টাকা ইতিমধ্যে পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে।

সংবাদ মাধ্যমে এই কৃষক আরও বলেন, ভয় ছিল পেঁয়াজের উৎপাদন ভাল না হলে কিংবা বাজারে দাম না পেলে ঋণের বোঝা টানতে হবে। কিন্তু পেঁয়াজের কারণে আজ আমার পরিবারের ভাগ্য বদলে গেছে।

তিনি আরও জানান, পেঁয়াজ চাষ করতে আরও ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এছাড়া পরিবারের জন্য নতুন একটি বাড়ি বানাবেন বলে জানান।

চিত্রাদুর্গায় এখন মল্লিকার্জুনাকে কৃষকদের মধ্যে সেলিব্রেটি ভাবা হচ্ছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status