ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শুরু হয়ে গেল বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 6:59 PM

শুরু হয়ে গেল বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

শুরু হয়ে গেল বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হবে বিবিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন। সন্ধ্যা ৭টার পর তিনি এসে উপস্থিত হবেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপরই ঘোষণা করবেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন।

তার আগেই অবশ্য শুরু হয়েছে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচিতে বিকেল ৫টার কথা বলা হলেও শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। এরপর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ এবং ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’- গান গেয়ে ৬টা ১৫ মিনিটে তিনি নেমে যান স্টেজ থেকে।

শুভর পরই মঞ্চে আসেন আরেক সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। এরপর একে একে মঞ্চে আসবেন দেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস এবং ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে। তার আগে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বঙ্গবন্ধু বিবিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর থাকবে আতশবাজি এবং লেজার শোর আয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হওয়ার পর শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দুই বলিউড তারকা সালমান ও ক্যাটরিনা কাইফ।

প্রথমে একক পারফরম্যান্স করবেন তারা। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দুজন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status