কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড়ে সেগুন বাগিচা গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩ টার কিছু পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে এখনো কাজ করছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট। কিন্তু দোয়ার কুন্ডুলির জন্য ভিতরে প্রবেশ করতে পারছে না। এই আগুন যেনো অন্য পাশের দোকানে না ছড়িয়ে যায় সে জন্য আশ পাশের দোকান গুলিতেও পানি ছিটানো হচ্ছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সাথে গৌরাঙ্গ বাজার এলাকার সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু যানা যায়নি।