ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালে ভর্তি সিঁথি সাহা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 5:36 PM

হাসপাতালে ভর্তি সিঁথি সাহা

হাসপাতালে ভর্তি সিঁথি সাহা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গেছে, তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে।

সিথি বলেন, গত সপ্তাহে খুব ব্যথা হচ্ছিল। তখন পরীক্ষার পর চিকিৎসকেরা জানান আমার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে আমার পিত্তথলি অপসারণ করা হবে। চিকিৎসক বলেছেন, ভয়ের কিছু নেই। কিন্তু আমার ভয় হচ্ছে।

তিনি জানান, অস্ত্রোপচারের পর আগামী কয়েক দিন তাকে হাসপাতালেই থাকতে হবে। আর অস্ত্রোপচারের জন্য বেশ কিছু দিন গান থেকেও তিনি দূরে থাকবেন বলে জানান।

সিঁথি সাহা ২০০৫ সালে ‘কিছু বলবো বলে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন প্রকাশ করেন। ২০০৯ সালে প্রকাশ হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘কল্পনা’ প্রকাশ করেন। এরপর প্রকাশ হয়েছে ‘গল্প পাতায়’ ও ‘মন বালিকা’ নামে আরও দুটি অ্যালবাম। এছাড়াও বেশ কিছু একক গান প্রকাশ হয়েছে সিঁথি সাহার। বর্তমানে নিয়মিতই গান করছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status