ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পোশাক কারখানায় আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 December, 2019, 5:49 PM

পোশাক কারখানায় আগুন

পোশাক কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল চারটায় এ আগুন লাগে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। পোশাক কারখানাটি টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধে অবস্থিত। কারখানাটির নাম এননটেক্স। বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status